ঢাকাMonday , 29 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শার পাঁচভুলাট সিমান্তে চোরাকারবারীদের নিক্ষিপ্ত বোমার : আঘাতে আহত বিজিবি সদস্য ঢাকায় মারা গেছেন

admin
July 29, 2019 11:49 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার পাঁচভুলাট সিমান্তে চোরাকারবারীদের নিক্ষিপ্ত বোমায় আঘাতে গুরুত্বর আহত বিজিবি’র হাবিলদার আকমল হোসেন (৫২) সিএমএইচ, ঢাকায় ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। সে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের শার্শা উপজেলার পাঁচভুলট সীমান্তে টহলে নিয়োজিত ছিলেন। যার ব্যচ নম্বর-৫০০৩২।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল¬হ সরকার জানান, হাবিলদার আকমল হোসেন গত ২৬ জুলাই রাত আনুমানিক ২ টায় পাঁচভুলট বিওপির একটি নিয়মিত টহল দলের দলাধিনায়ক হিসেবে সীমান্তের ১৭/৭ এস এর ৯৮ আর পিলারের সন্নিকটে চোরাচালান প্রতিরোধী টহলে নিয়োজিত ছিলেন। ঐ সময়ে দু’টি ভারী ব্যাগ হাতে দু’জন ব্যক্তি এবং আরো কয়েকজন ব্যক্তি টহল দলের দিকে আগুয়ান হতে থাকলে সন্দেহবশতঃ টহল কমান্ডার হাবিলদার আকমল হোসেন তাদেরকে থামার জন্য সংকেত দেন। কিন্তু আগুয়ান প্রথম ব্যক্তি না থেমে আকর্ষিক তার হাতে থাকা ব্যাগটি সজোরে হাবিলদার আকমলের দিকে নিক্ষেপ করে দৌঁড়ে পলায়ন কালে ব্যাগে রক্ষিত হাতবোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এর ফলে বোমার স্পিøন্টারের আঘাতে হাবিলদার আকমলের সমগ্র শরীর ক্ষতবিক্ষত হয়। একটি স্পিøন্টার তার বাঁ চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্থ করে মস্তিস্কে ঢুকে যায়। আশঙ্কাজনক ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে অতিদ্রæত যশোর সিএমএইচ-এ প্রেরণ করেন।
গত ২৭ জুলাই সকালে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টার যোগে তাকে ঢাকা সিএমএইচ-এ প্রেরণ করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।