ঢাকাMonday , 29 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ৬ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

admin
July 29, 2019 11:43 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরহাদ হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৫টায় বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা চৌধুরী ইট ভাটার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ফরহাদ বেনাপোল পোর্ট থানার পুটখালী পূর্বপাড়া গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফরহাদকে আটক করে। এ সময় তার কোমরে বাধা অবস্থায় ৩০ টি নীল রঙের পলি প্যাকে মোড়ানো ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।