গাবুরা প্রতিনিধি: সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের মাছ কাঁকড়া সহ সকল পাস বন্ধ করে দেওয়ায় গতকাল সোমবার ২৯ জুলাই সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সামনে মানববন্ধন করেন বুড়িগোয়ালিনী, গাবুরা মুন্সীগঞ্জ এলাকার জেলে বাওয়ালিরা। মানববন্ধনে জেলে বাওয়ালিদের পক্ষে কাঁকড়া জেলে হানিফ গাজি বলেন সুন্দরবনের জেলেদের পাস না দিলে আমরা সহ আমাদের পরিবার না খেয়ে মারা যাব। বুড়িগোয়ালিনী কাঁকড়া জেলে আবু হাসান বলেন, সুন্দরবনে প্রবেশ করতে না দিলে আমরা আজকের মানববন্ধনে উপস্থিতসহ সকল জেলে বাওয়ালি অনশন ধর্মঘট পালন করব । এসময়ে বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান মানববন্ধনে জেলে বাওয়ালিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পাস দেওয়ার জন্য আমি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলব, তাছাড়া আপনাদের দাবির কথা তুলে ধরব আক্তারুজামান আরো বলেন, সুন্দরবনে যে সকল জেলেরা বিশ দিয়ে মাছ ধরে, তারা দেশ এ জাতির শত্রæ, এদেরকে ধরিয়ে দিন বন বিভাগের নিকট, তাদেরকে বন আইন মামলা দিয়ে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সকলকে সহযোগিতায় করায় একান্ত বলে আমি মনে করি। স্টেশন কর্মকর্তা আক্তারুজামান সকলের মঙ্গল কামনা করেন।
সার্বিক ব্যবস্থা গ্রহণে তিনি সংশ্লিষ্ট বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেন।
