ঢাকাMonday , 29 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগী সন্ধান

admin
July 29, 2019 11:42 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া হাসপাতালে ৩জন ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। গত ২৭/২৯ জুলাই কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে তারা। রোগীর নাম শিব সাদিক। সে উপজেলার পৌর সদরের শরিফুল ইসলামের ছেলে এবং ঢাকা কলেজের ছাত্র। ঢাকা থেকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া সোনিয়া আক্তার নামে মহিলা তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা পাচপোতা গ্রামের রিপনের স্ত্রী। এ বিষয়ে কলারোয়া স্বাস্থ্য হাসপাতালের আর এম ও ডা. শফিকুল ইসলাম বলেন দুই জন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছি তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তিনি আরো বলেন আমরা তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি,তবে তারা শঙ্কা মুক্ত নয়, তাদের নিয়মিত চিকিৎসা চলছে। এদিকে ডেঙ্গু রোগের কথা শুনে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।