ঢাকাSaturday , 27 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মত বিনিময় সভায় খুলনা ও সাতক্ষীরার নাগরিক সমাজ

admin
July 27, 2019 10:50 pm
Link Copied!

ডেস্ক রিপোট: বিদ্যুতের প্রিপেইড মিটারে সূ² দুর্নীতি ও পরিকল্পিত জালিয়াতির অভিযোগ এনে বিষয়টিকে গ্রাহক প্রতারনার শামিল বলে আখ্যায়িত করেছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। তারা বলেন ওজোপাডিকো চুরি ও দুর্নীতির মাধ্যমে গ্রাহক সমাজকে বিভ্রান্ত করছে। তারা সরকারের সাফল্যকে ¤øান করে দিতে চাইছে। এর প্রতিকার হওয়া দরকার।
শনিবার দুপুর ১২ সাতক্ষীরা প্রেসক্লাবের সম আলাউদ্দিন মিলনায়তনে সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলন মঞ্চ ও খুলনা প্রিপেইড মিটারে অনিয়ম দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন আলোচকরা। তারা আরও বলেন প্রিপেইড মিটার জনবান্ধব নয়, বুয়েট ও বিএসটিআই এর কোন অনুমোদনও দেয়নি। বিভিন্ন অভিযোগ তুলে ধরে তারা আরও বলেন তাদের ঘোষণায় শতকরা এক টাকা রিবেট দেওয়ার কথা থাকলেও তা গ্রাহকরা পাচ্ছেন না। এই খাতে জমা হওয়া কয়েক কোটি টাকা কোন হিসাবে রয়েছে বলেও প্রশ্ন তোলেন তারা। আলোচনায় উঠে আসে বিদ্যুৎ বিভাগের কাছে আগের ডিজিটাল মিটারের জামানত পড়ে থাকা বিষয় । অথচ এই হিসাবের টাকা গ্রাহকদের হাতে পৌছায়নি। কোন কোন ক্ষেত্রে আট থেকে ১০ বছরের আগের পুরনো বিলের তাগাদাও দিচ্ছে ওজোপাডিকো।
অভিযোগ করে তারা আরও বলেন, কম বিদ্যুৎ খরচে বেশী চার্জ হচ্ছে না এমন প্রমান এখন পর্যন্ত ওজোপাডিকো দিতে পারেনি। কেবলমাত্র সাধারণ গ্রাহক নাগরিকদের ওপর এই প্রিপেইডমিটার চাপিয়ে দেওয়া হয়েছে অথচ বড় বড় শিল্প কারখানায় তা চালু করা হয়নি উল্লেখ করে তারা বলেন প্রিপেইড মিটার বাধ্যতামূলক না করে ঐচ্ছিক হওয়া উচিত। নিয়ম অনুযায়ী প্রিপেইড মিটার চালু করা হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকতে হয়। খুলনা অঞ্চলে তা থাকছে না জানিয়ে বক্তারা বলেন, বিদ্যুৎ না থাকা এবং ঘন ঘন ভোল্টেজ আপডাউন হলে বিদ্যুতের চার্জ লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। এ প্রসঙ্গে তারা বেলাল শিকদার নামের একজন ভুক্তভোগী গ্রাহকের লিখিত অভিযোগ তুলে ধরে বলেন তিনি নিয়ম অনুযায়ী তার সমুদয় টাকা পরিশোধ করার পরও ওজোপাডিকোর হিসাব অনুযায়ী কয়েক লাখ টাকার বিল বাকি পড়েছে তার। মতবিনিময় সভায় প্রশ্ন তোলা হয় প্রিপেইড মিটারে কোন বিল হবার কথা নয় অথচ ওজোপাডিকো কিভাবে এমন ভৌতিক বিল দিয়েছে এর জবাবে ওজোপাডিকো জানিয়েছে ‘তাদের সফটওয়্যারে ত্রæটি ছিল। এজন্য বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এমনকি বেলাল শিকদারকে জেলে যেতে হয়েছিল’। এ প্রসঙ্গে তারা আরও বলেন, প্রিপেইড মিটারে যে দুর্নীতি হচ্ছে এটা তার স্পষ্ট প্রমাণ। জেলা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনার নাগরিক আন্দোলনের সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সদস্য সচিব মহেন্দ্র সেন, নুর মোহাম্মদ মোড়ল, সেলিম বুলবুল, শাহ শামসুর রহমান তুহিন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহমেদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, সুধাংশু শেখর সরকার, সাংবাদিক সুভাষ চৌধুরী, সাংবাদিক রঘুনাথ খাঁ, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, ওয়াকার্স পার্টির নেতা স্বপন কুমার শীল প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সহসভাপতি জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।