দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেবহাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, সখিপুর ইউনিয়ন আওয়াম লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ সহ স্বেচ্ছাসেক লীগের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
