আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে ইউপি সদস্য সহ তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে উভয় পক্ষ থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।
বসুখালী বাজারের আরিসা বস্ত্রালয়ের সত্তাধিকারী আরিফুল ইসলাম জানান- বসুখালি গ্রামের হামিদুল্ল্যাহ গাজীর ছেলে হাবিবুল বাশার ওরফে ফরহাদের কাছে শার্ট-প্যান্ট বিক্রি ও ধারের টাকা বাবদ আমি ২৩০০ টাকা পাব। তাকে চিঠি দিলেও ২০ জুলাই হালখাতায় সে আসেনি। শুক্রবার (২৬ জুলাই) বিকালে বসুখালী বাজারে লিটনের দোকানের সামনে ফরহাদকে পেয়ে তার কাছে টাকা চাইলে সে দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। এ নিয়ে তর্কাতর্কির চলতে থাকলে আমার ভাই ইউপি সদস্য ফারুক হোসেন এগিয়ে এসে মিমাংশার চেষ্টা করলেও ফরাহাদের সাথে থাকা জমাত গাজীর ছেলে হামিদুল্লাহ গাজী সহ অন্যান্যরা মেম্বরকে লোহার রড দিয়ে বাড়ি দেয়। এসব দেখে স্থানীয় জনগন ক্ষিপ্ত হয়ে তাদের কিল ঘুষি মারলে তারা জখম হয়।
এদিকে আহত ফরহাদ ও হামিদুল্লাহকে আশাশুনি হাসপাতালে ও মেম্বর ফারুককে সাতক্ষীরা সদরে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। এ ব্যাপারে উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করে আশাশুনি থানায় লিখিত অভিযোগ করেছন বলে জানাগেছে।
