ঢাকাFriday , 26 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে দুর্ধর্ষ ডাকাতি তিন ভরি স্বর্ণালংকার ও অর্থ লুট : আহত-৩

admin
July 26, 2019 10:44 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পৌর এলাকার একটি বসতবাড়িতে দুই নারী ও ভাড়াটিয়াকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মাঠপাড়ায় ডাকাতির এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের আমিরুলের স্ত্রী রোকসোনা বেগম (৫০) ও তার মেয়ে শ্যামলী আক্তার (২৪) এবং ভাড়াটিয়া আব্দুল মজিত (৩০)। আহত রোকসোনা জানান, গভীর রাতে বাড়ির সিঁড়ি ঘরে শব্দ শুনে তারা জেগে ওঠেন। এরপর কিছু বুঝে ওঠার আগে দরজা ভেঙে মুখোশধারী ৫ জন রামদা ও পিস্তল নিয়ে ঘরের ভিতর ঢুকে আলমারির চাবি চায়। চাবি দিতে না চাইলে রোকসানা ও তার মায়ের হাতে কোপ দেয় দুর্বৃত্তরা। ভয়ে তারা চাবি দিয়ে দেন। এরপর ঘরে থাকা ৬ ভরি গহনা ও দেড় লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা। পরে ভাড়াটিয়ার ঘরের দরজা ভেঙে তাদেরও ৫ হাজার টাকা ও তিন ভরি গহনা নিয়ে পালিয়ে যায় তারা। বেনাপোল পোর্ট থানার এএসআই জাকির হোসেন বলেন, গভীর রাতে ছোট আঁচড়া গ্রামে এক মহিলার বাড়ি চুরি হয়েছে জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলায় হয়েছে বলে তিনি জানান। এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বেনাপোল পৌর এলাকায় মারাত্মকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একের পর এক ডাকাতি ও বড় ধরনের চুরির ঘটনা ঘটলেও কোন ঘটনায় অভিযুক্ত কাউকে আটক বা ডাকাতির মালামাল উদ্ধার না হওয়ায় এমন ঘটনা বেড়েই চলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।