ঢাকাFriday , 26 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পবিত্র জুমআ নামাজের মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন

admin
July 26, 2019 10:47 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: পবিত্র জুমআ নামাজের মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমআ সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ জামে মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা যুবলীগের আহŸায়ক আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল লতিফ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, সাতক্ষীরা বেসিক ব্যাংকের ম্যানেজার ইসমাইল হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও এলাকার মুসল্লি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ড. আব্দুল আজিজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।