ঢাকাThursday , 25 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার দেবীশহরে এনাম ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

admin
July 25, 2019 9:33 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহরে এনাম ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় এনাম ফাউন্ডেশনের আয়োজনে দেবহাটা আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে এনাম ফাউন্ডেশনের আহŸায়ক অধ্যাপক শফিউর রহমানের সভাপতিত্বে ও এনাম ফাউন্ডেশনের জেলা ম্যানেজার ওবায়দুল কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান বলেন, বর্তমান সরকারের আমলে পুরুষের পাশাপাশি নারীরাও সমাজের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। আজ নারীরা ঘরে বসে থাকে না। সংসারের কাজের পাশাপাশি বিভিন্ন ফাউন্ডেশন থেকে হস্তশিল্প, দর্জি প্রশিক্ষণসহ নানারকম কুটিরশিল্পের প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। তিনি আরও বলেন, এনাম ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের মাধ্যমে নারীরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে বলে আমি আশা করি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, এনাম ফাউন্ডেশনের কর্মকর্তা মুকুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ, এনাম ফাউন্ডেশনের দেবহাটা আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার রাজিয়া সুলতানা পিংকি সহ আঞ্চলিক কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।