কালিগঞ্জ প্রতিনিধি: ‘‘গুজব ছড়াবেন না-আইন নিজের হাতে তুলে নিবেন না, আসুন আমরা সচেতন হই, গুজব ছড়ানো ও গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে যুবলীগের আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু মুর্যাল থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড় গোলচত্ত¡র এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ কুমার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
