ঢাকাWednesday , 24 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

admin
July 24, 2019 10:38 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জেলে পরিবারের নিকট ভিজিএফ চাউল বিতরণ কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
বুধবার (২৪ শে জুলাই) বেলা ১১ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল এর সভাপতিত্বে জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর বিশেষ বরাদ্দের চাউল বিতরণকালে প্রধান অতিথি এমপি জগলুল হায়দার বলেন, গভীর সাগরে দীর্ঘ ২ মাস ব্যাপী মৎস্য আহরণ নিষিদ্ধ হওয়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নিবন্ধিত সকল জেলে পরিবারের মাঝে ৪৬ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজজামান কামাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম কুমার জোয়াদ্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, ইউপি সচিব রিয়াজুল ইসলাম, ইউডিসি উদ্যোক্তা এনামুল হক, ইউনিয়ন লীড ফার্মার বিশ্বজিৎ কুমার মন্ডল, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, প্রিন্টস ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিসহ কয়েক শত জেলে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।