পারুরিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় বৃষ্টি কামনায় ইস্তিস্কার নামাজ আদায় করেছে মুসল্লীরা। বুধবার সকাল ১০টায় দক্ষিণ পারুলিয়া বাইতুন নুর জামে মসজিদ সংলগ্ন মাঠে প্রচন্ড রোদ্র উপেক্ষা করে নিজেদের গুনাহ মাফ করে দিতে ও রহমতের বৃষ্টি কামনায় ইস্তিস্কার নামাজ আদায় করেন স্থানীয়রা। নামাজ পরিচালনা করেন হাফেজ ফজলুল হক আমিনী। এসময় পারুরিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন। দুপুরের পরে প্রশান্তি বৃষ্টি হলে শান্তির ছোয়া নেমে আসে এলাকায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
