ঢাকাWednesday , 24 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইটাগাছায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

admin
July 24, 2019 9:35 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের ব্যস্ততম সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুর তিনটায় শহরের ইটাগাছা হাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বাস যাত্রী ও ট্রাক চালকসহ ১১জন আহত হয়েছে। আহতদের মধ্যে শ্যামনগর খানপুর এলাকার ট্রাক চালক মজিদ (৪০), আবুল হোসেন (৫০), শ্যামনগর গাবুরা ইউনিয়নের খলসাবুনিয়া এলাকার হজরত আলী খোকন (৫৬) ও জিহান গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তামিমা হোসেন জানান, আহতদের মধ্যে ৭জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বাকি ৪ জন গুরুত্বর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে কালিগঞ্জ গামী একটি বাস (বগুড়া-জ-০৪-০০৬৫) যাত্রী উঠিয়ে ধীর গতিতে রওয়ানা শুরু করে এমন সময় ভোমরা থেকে শহরমুখী একটি পাথর বোঝাই ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০২২০) দ্রæতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। আহত ট্রাক চালক মজিদ বলেন, ‘আমি ভোমরা থেকে পাথর লোড করে যশোরের উদ্দেশ্যে রওয়ানা দিই। বাইপাস সড়ক বন্ধ থাকায় শহরের মধ্যে প্রবেশ করি। হাটের মোড় ক্রস করার সময় বাসটি হঠাৎ ডান দিকে চাপ দিলে বাসের মুখে বেধে যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে আমাকে ট্রাক থেকে বের করে হাসপাতালে নিয়ে এসেছে’।
ইটাগাছা পুলিশ ফাঁড়ির এ এস আই তারিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় এবং জনগণের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।