ঢাকাTuesday , 23 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় জাতীয় মৎস্য সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠিত

admin
July 23, 2019 11:45 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ-১৯ উদযাপন কমিটির আয়োজনে এবং উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে মৎস্য সপ্তাহ’র সমাপনী উপলক্ষে মূল্যায়ন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল কুমার ঘোষ। মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ্রাংশ শেখর, সমাজ সেবা অফিসার মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ জুনায়েত আকবর, মৎস্যচাষী সৈয়দ সোহেল রানা ও আশরাফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
সভা শেষে সফল নারী উদ্যোক্তা হিসেবে বিশিষ্ট মৎস্যচাষী ও তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়িকে, শ্রেষ্ঠ বাগদা ও মিশ্র মাছ চাষী হিসেবে সৈয়দ সোহেল রানাকে, শ্রেষ্ঠ সাদা ও মিশ্র মাছ চাষী হিসেবে মো. আশরাফ হোসেনকে, শ্রেষ্ঠ গলদা ও মিশ্র মাছ চাষী হিসেবে শাহাদাৎ হোসেনকে এবং শ্রেষ্ঠ ডিপো মালিক হিসেবে দলুয়া বাজারের রবীন ফিস এর মালিক বিশ্বনাথ মন্ডলকে পুরস্কার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।