ঢাকাTuesday , 23 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জনপ্রশাসন পদক পেল দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র

admin
July 23, 2019 11:21 pm
Link Copied!

মীর খায়রুল আলম: জনপ্রশাসন পদকে ভ‚ষিত হয়েছে রূপসি দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রূপসি দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র সহ জাতীয় পর্যায়ের ১১ ব্যক্তি, জেলা পর্যায়ের ৩৪ ব্যক্তি এবং উভয় পর্যায়ের একটি প্রতিষ্ঠানকে জন প্রশাসন পদক ২০১৯ প্রদান করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসেবায় আস্থা অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জন প্রশাসন পদক তুলে দেন।
অনুষ্ঠানে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশিকুর রহমান চৌধুরী, জন প্রশাসন সচিব ফয়েজ আহাম্মদ।
এসময় রূপসি দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র বিশেষ অবদান রাখায় জন প্রশাসন পদকে মনোনীত তৎকালীন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান খুলনার দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ রাষ্ট্রপতি আব্দুল হামিদের নিকট থেকে জন প্রশাসন পদক পদকটি গ্রহণ করেন।
ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শীবনগর গ্রামে গত কয়েক বছর পূর্বে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রুপসী ম্যানেগ্রাভ” বিনোদন কেন্দ্র। রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। যার আয়তন ৩১.৪৬ একর (০৭ একর পুকুরসহ)। জন প্রশাসন পদক ২০১৯ বাছাইয়ে প্রাথমিকভাবে মনোনীত হওয়ায় ২৭ জুন রুপসী ম্যানগ্রোভ পরিদর্শন করেন জন প্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (পিএসিসি) ড. হুমায়ুন কবীর। এসময় তার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের (পরিসংখ্যান ও গবেষণা কোষ) উপসচিব মোহাম্মদ হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী তারিক সালমান ও এটুআই প্রোগ্রাম আইসিটি বিভাবের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মাহমুদ।
বর্তমানে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা ম্যানগ্রোভ বন বর্তমানে সাতক্ষীরা জেলার একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটি প্রশাসনের পৃষ্টপোষকতায় ইতিমধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র হিসেবে রুপ লাভ করেছে। কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্নভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে এবং অনেক কাজ এখনও চলমান রয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন এই উন্নয়ন কাজগুলো সার্বক্ষনিক তদারকি চলমান উন্নয়ন কাজ আরো দ্রæত গতিতে এগিয়ে নিয়ে চলেছেন। এখানে সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে রোপণ করা হয়, খনন করা হয় একটি দিঘি, তৈরি করা হয় একটি রেস্ট হাউজ। সে সময় থেকে এখানে দুর দুরান্ত থেকে সাধারণ মানুষ সহ প্রশাসনের বড় বড় কর্মকর্তারা আসেন কিছুটা শান্তির পরশ নিতে। বর্তমানে প্রায় প্রতিদিনই দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অপরূপ সৌন্দর্যের তীর্থভূমি রূপসী দেবহাটার ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সী হাজারও দর্শণার্থীরা চিত্ত বিনোদনের তৃষ্ণা মেটাতে স্বপরিবারে ভিড় জমাচ্ছেন এখানে। বিভিন্ন প্রজাতির গাছ আর সবুজের সমারোহে সুন্দরবনের আদলে গড়ে ওঠা ম্যানগ্রোভ বনটির অপরূপ সৌন্দর্যের নান্দনিক মুহ‚র্তগুলোকে ধরে রাখতে কেউ কেউ পরিবার পরিজনদের নিয়ে আবার কেউবা মেতে উঠছেন সেলফিতে। পাশাপাশি কৃত্রিম সব জীবজন্তু, খেলনা সামগ্রীসহ নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত এ পর্যটন কেন্দ্রটিতে পরিবারের সাথে আনন্দে মেতে উঠছে শিশুরাও।
মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র জন প্রশাসন পদক ২০১৯ অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন তৎকালীন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান খুলনার দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজ-আল-আসাদকে ধন্যবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।