শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে সোমবার বেলা ১২ টায় ২০১৮-২০১৯ অর্থ বছরের উপজেলা সমাজসেবা কার্যালয় শ্যামনগর এর প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে।শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সাহিদুর রহমান এর সন্ঞালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজজামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় ২৯২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে মোট টাকা ১১৩৬১০০ এবং দলিত শিক্ষা উপবৃত্তি ১১৭৬০০ টাকার চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান সহ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
