ঢাকাMonday , 22 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে স্থানীয় মাছ এবং মিষ্টি পানির আধার সংরক্ষণে ইউএনও বরাবর আবেদন

admin
July 22, 2019 11:26 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: সোমবার বেলা ১০ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রাম ও আশ পাশের গ্রামের দরিদ্র কৃষকবৃন্দ, সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর সদস্যবৃন্দ স্থানীয় মাছ এবং মিষ্টি পানির আধার সংরক্ষণে ইউএনও বরাবর আবেদন প্রদানের মাধ্যমে দখল মুক্ত করার দাবি জানিয়েছেন। তারা তাদের আবেদনে উল্লেখ করেন মুন্সিগঞ্জ ইউনিয়নে ৯৫% এর বেশি জায়গায় চিংড়ি ঘের। কুলতলী ও জেলেখালি গ্রামের মাঝে একটি ১৫০০ বিঘার কৃষি ফসলের মাঠ আছে। এই মাঠে আমরা গ্রামের দরিদ্র কৃষকরা শুধুমাত্র আমন মৌসুমে ধান চাষ করি ও সারা বছর চাউলের ব্যবস্থা করি। এছাড়া আইলা পরবর্তী সময়ে স্থানীয় মাছের সংকট দেখা দিলে স্থানীয় মানুষেরা খালটিতে বিভিন্ন ধরনের স্থানীয় যেমন কৈ,শৈল,লাঠা,মাগুর,জেল মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ করে আসছে যা এলাকার বৈচিত্র্য রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছে। আবেদনকারীরা উল্লেখ করেন, বৃষ্টির পানি দিয়েই এখানকার জনগণ আমন মৌসুমে ধান চাষ করে। এর প্রেক্ষিতে কুলতলী গ্রামের লোকজন বহুদিন যাবৎ সরকারী ও বেসরকারি বিভিন্ন সংস্থার নিকট কুলতলী গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত কুলতলী খালের একটি খাস অংশ (মুন্সিগঞ্জ মৌজার সিট নং ৬, এসএ দাগ- ১৭০৬ এর অংশ) পূণ: খননের দাবি করে আসছিল। এই খালের অংশটি পূণঃখনন হলে আমরা প্রয়োজনমত পানি নিষ্কাশন করতে পারবে। আবার আমন মৌসুমের শেষের দিকে অনাবৃষ্টির কারণে পানির অভাব হলে এই খননকৃত অংশ থেকে পানি সেচ দিয়ে ফসল রক্ষা করতে পারবে। এই খালের অংশটি খননের জন্য সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির নিকট এলাকাবাসী অনুরোধ করেছিল। ক্রেল প্রকল্প ও গভারন্যান্স ফর ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিএনআরএস এর সহযোগীতায় সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি কুলতলী খালের উল্লেখিত অংশটি খননের উদ্যোগ গ্রহন করে। ২০১৮ সালে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি এই খালটির প্রায় অর্ধ কিমি অংশ পূণ: খনন করে। সহকারী কমিশনার (ভুমি), শ্যামনগর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শ্যামনগর, চেয়ারম্যান, ০৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন, চেয়ারম্যান, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন মহোদয়গণ এই খালের পূণ: খনন কাজ উদ্বোধন করেন। আবেদনকারীরা তাদের লেখায় উল্লেখ করেন খালের এই অংশটি খননের ফলে বিলে গত বৎসর প্রাকৃতিক মাছও বৃদ্ধি পেয়েছে। এতে করে আমরা গ্রামের দরিদ্র কৃষকরা খাল ও বিল থেকে প্রাকৃতিক মাছ ধরে খেতে পারছি। বর্তমানে এই সরকারী খাস খাল মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য মো: আকবর হোসেন, ওয়ার্ড নং-১, ২৫৬০০০/-(দুই লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকায় দধিচি মন্ডল পিতা : দীগম্বর মন্ডল গ্রাম : কুলতলী কে ০৩ (তিন) বৎসরের জন্য বন্দোবস্ত দিয়েছে। এই দধিচি মন্ডল এই খালে মাছ চাষ শুরু করেছে। ফলে এই সরকারী খাল থেকে এলাকার দরিদ্র লোকজন মাছ ধরতে পারছে না। তাছাড়া এই অংশটি বন্দোবস্ত দেওয়ার নামে অবৈধ দখলদারিত্তে¡র কারণে আমরা কৃষি জমিতে সেচ দেওয়া, প্রাকৃতিক মাছ ধরার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এসময় তারা এই খালের অবৈধ দখল উচ্ছেদের দাবি করেন। এ বিষয়ে সিডিও ইয়ুথ টিমের সদস্যদের সাথে কথা হলে তারা বলেন আমরা বৈচিত্র্য ও যুব নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ করেছি। বৈচিত্র্য রক্ষায় আমাদের আন্দোলন চলমান ।এ্রই ধারাবাহিকতায় মৎস্য বৈচিত্র্য রক্ষায় আমরা এলাকার সাধারণ মানুষের সাথে সংহতি প্রকাশ করেছি। ইউপি সদস্য আকবর হোসেন পাড় এর সাথে কথা হলে তিনি লিজ দিয়ে টাকা নেননি বলে জানান। তবে লিচ গ্রহীতা দধীচি মন্ডল এক বছরের জন্য ১,২৫,০০০ টাকা ইউপি সদস্য আকবর হোসেন পাড়কে দিয়েছেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন দিলে তিনি বিষয়টি অতীব জরুরী দেখার জন্য সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।