ঢাকাMonday , 22 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোভনালীতে বিজ্ঞান শিক্ষায় উৎসাহ সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা

admin
July 22, 2019 10:13 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : ‘সকল কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হোক বিজ্ঞান’ এই শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষে শোভনালীতে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) বিকাল ৫ টায় ৮নং বলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়য়ের সহযোগিতায় মৌমাছি বিজ্ঞান ক্লাবের বাস্তবায়নে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক সুধান্য কুমার সরদার। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রভাত কুমার সরদার, গোদাড়া প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মফিজুল ইসলাম, সম্পাদক দিপংঙ্কর সরকার ও দেবাশীষ চক্রবর্ত্তী। অনুষ্ঠানে ১৯ জন অভিভাবক, ২৭ জন ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের ৭জন প্রতিনিধি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মৌমাছি বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সুশান্ত মল্লিকের উপস্থাপনায় বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস তুলে ধরা এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।