ঢাকাMonday , 22 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় স্বামী পরিত্যক্ত ভাতাভোগীদের মাঝে ভাতার টাকার বিতরণ

admin
July 22, 2019 11:20 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসে স্বামী পরিত্যক্তা মহিলাদের মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুলাই) সকাল ১০টায় পৌরসভার ৩৪৬জন ভাতাভোগীদের মাঝে ৫লক্ষ ১৯ হাজার টাকা বিতরণ করা হয়। নুতন, পুরাতন এবং প্রতিস্থাপন ভাতাভোগীরা উপস্থিত ছিলেন ভাতা বিতরণের সময়। উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন জানান- ‘সুষ্ঠু এবং পরিছন্ন পরিবেশে তাদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে। প্রত্যেক ভাতাভোগীরা মাসে ৫শত টাকা করে তিন মাসে ১৫ শত টাকা করে ভাতা পাচ্ছেন। অসহায় স্বামী পরিত্যাক্ত ভাতাভোগীদের যাতে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর সফল প্রচেষ্টা এটি। ভাতা প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন ও সহযোগিতা করেন সমাজসেবা অফিসের মাঠ সহকারী হুমায়ুন কাদির, মিজানুর রহমান, ফজলুর রহমানসহ সোনালী ব্যাংকের কয়েকজন স্টাফ ও ন্যাশনাল সার্ভিসের কর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।