ঢাকাMonday , 22 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এইচএসসি পরীক্ষালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সাফল্যয় তা

admin
July 22, 2019 11:16 pm
Link Copied!

তালা প্রতিনিধি: প্রতিষ্ঠার পর থেকে ঈর্ষণীয় সাফল্য অর্জনের ধারাবাহিকতায় চলতি বছরও এইচএসসি পরীক্ষায় কাঙ্খিত সাফল্য অর্জন করেছে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়। চলতি বছর এই কলেজ থেকে ২জন পরীক্ষার্থী গোল্ডেন এপ্লাস সহ ১৮জন পরীক্ষার্থী এ প্লাস পেয়েছে। এছাড়া এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে আরো ৭১ জন পরীক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম জানান, প্রতিষ্ঠার পর থেকে অত্র কলেজ শিক্ষার্থীদের আলোকিত ও সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এছাড়া পড়ালেখায়ও ভাল ফলাফল অর্জনের জন্য কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রেখে আসছে। যার ফলে ইতিপূর্বে অত্র কলেজের শিক্ষার্থীরা বোর্ড স্ট্যান্ড করা সহ কাংখিত সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে এবং এবছরও ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে।
তিনি বলেন, চলতি বছর অত্র কলেজ থেকে ২২১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।যার গড় পাশের হার ৭৬ দশমিক ৪৬ শতাংশ। এদের মধ্যে ২জন শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ সহ মোট ১৮জন শিক্ষার্থী জিপিএ-৫ বা এপ্লাস পেয়েছে। আর এ গ্রেড পেয়েছে ৭১জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্য অর্জনের জন্য কলেজ অধ্যক্ষ এনামুল ইসলাম কলেজের গভর্নীং বডির সভাপতি সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।