আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা কর্মকর্তা সুমনা শারমিন, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার, ডা: আশিকুর রহমান প্রমুখ। সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
