নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় এলজিএসপি-৩ প্রকল্পের অর্থ দ্বারা দেবী শহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিমা সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুজ্জান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ.এইচ সোহাগ, ইউপি সদস্য নুরুজ্জামান সরদারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
