কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় দেড় কেজি গাঁজাসহ কাজী শাহনেওয়াজ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার ভোরে পৌর সদরের মুরারীকাটি গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী পৌর সদরের মুরারীকাটি গ্রামের কাজী খবির উদ্দীনের ছেলে।
সাতক্ষীরা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজী শাহনেওয়াজকে তার বাড়ির সামনে থেকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত গাজার আনুমানিক মূল্যে ৩০হাজার টাকা।
এবিষয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-২১(৭)১৯ হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
