ঢাকাSaturday , 20 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগ!

admin
July 20, 2019 10:26 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা বাজারের দত্ত স্টোরে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগ উঠেছে। এঘটনা জানাজানি হওয়ায় গোপনে ক্রেতার কাছে টাকা ফিরিয়ে দিয়েছে দোকানদার। ভুক্তভোগী উপজেলার সুশীলগাঁতী গ্রামের আব্দুল গণির ছেলে শাহাবুদ্দীন জানান, আমি দুই দিন আগে আমার শিশু সন্তানের জন্য নুড্লস কিনতে দেবহাটা বাজারে অবস্থিত রাম দত্তের দোকানে যাই । আমি তাকে ৫০টাকার একটি প্যাকেট চাইলে তিনি সেটা না দিয়ে ১০টাকা দামের ৫টি মিনি প্যাকেট দেন। তিনি বলেন, এই নুড্লস গুলো ভাল এবং শিশুদের খাওয়ার উপযোগী। আমি সরল বিশ্বাসে ১০টাকা মূল্যের ৫টি মিনি প্যাকেট বাড়িতে নিয়ে যাই। পরদিন আমার স্ত্রী শিশু সন্তানের জন্য রান্না করতে গেলে নষ্ট দেখতে পায়। এসময় আমি বিষয়টি স্থানীয়দেরকে জানালে বাকি ৪টি প্যাকেটে দেখা যায় একমাস পূর্বেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বিষয়টি নিয়ে রাম দত্তের কাছে গেলে তিনি আমার কথায় কোন প্রকার কর্ণপাত করিনি। শুক্রবার প্যাকেট গুলো দেবহাটা বাজারে কয়েকজন ব্যক্তিকে দেখালে বিষয়টি জানাজানি হওয়ায় তড়িঘড়ি করে আমার টাকা ফিরিয়ে দেন তিনি।
বিষয়টি নিয়ে স্থানীয়রা জানান, রাম দীর্ঘ দিন ধরে দেবহাটা বাজারে দোকান পরিচালনা করে আসছে। তার দোকানটি বড় দোকান হওয়ায় তিনি খুচরা ও পাইকারি দামে সীমিত লাভে মাল বিক্রি করেন। তাই তার দোকানে সাধারণ ক্রেতারা একটু বেশি যায়। আর এই সুযোগে রাম দত্ত অশিক্ষিত সাধারণ মানুষদের কাছে কৌশলে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করে।
এবিষয়ে দত্ত স্টোর এর স্বত্বাধিকারী রাম দত্ত ঘটনার কথা স্বীকার করে বলেন, আমি গত দুই দিন পূর্বে কোম্পানির কাছ থেকে এসব পণ্য নিয়েছি। কিন্তু উক্ত পণ্য গুলো ১মাস মেয়াদ উত্তীর্ণ হয়েছে আমি জানি না। তবে কাদের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য নিয়েছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি তাদের কাইকে চেনেন না বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।