ঢাকাSaturday , 20 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার চন্দনপুরের ৯টি ওয়ার্ডের যুবলীগের কমিটি বিলুপ্ত

admin
July 20, 2019 11:16 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ইউনিয়ন যুবলীগের এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে নতুন নেতৃত্ব সৃষ্টির প্রয়াসে ওয়ার্ড পর্যায়ের যুবলীগকে ঢেলে সাজানো হবে বলে সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। শনিবার সন্ধ্যায় চন্দনপুর হাইস্কুল চত্বরে নবগঠিত ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব। কমিটির ১নং যুগ্ম আহবায়ক আব্দুল আহাদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, শাহাজাহান আলী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শওকত আলী, জামিন হোসেন ও আক্তারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।