তালা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামকাটিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র সেনের সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আজিজ এর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিতে ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অথিতি হিসাবে উপস্তিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোস সনৎ কুমার।বিশেষ অথিতি ছিলেন মির জাকির হোসেন সাংগাঠনিক সম্পাদক তালা উপজেলা আওয়ামী লীগ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভিন পাপড়ী। ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন। ইউনিয়ন ছাএলীগের সভাপতি সামিম গাজী সাধারণ সম্পাদক রায়ান সরদার প্রমুখ।
