ঢাকাSaturday , 20 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

admin
July 20, 2019 11:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. মো: আবুল কালাম বাবলা। মাদ্রাসার অধ্যক্ষ মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাবেক ব্যাংকার আলহাজ্ব মো: আব্দুর রহিম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য মো: আব্দুল আলিম মোল্লা ও আব্দুল কুদ্দুস। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মো: রেজাউল কারীম,আবুল হাসান,আবু সাইদ বিশ্বাসসহ অনেকে। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগতার পুরুষ্কার বিতরণ ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষিকা,কয়েকশ অভিভাবক,শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাখাওয়াত উল্যাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।