খাজরা প্রতিনিধি : আশাশুনির কাপসন্ডা গ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় কাপসন্ডা গ্রামের সরদার বাড়ির সামনে গোয়ালডাঙ্গা টু প্রতাপনগর সড়কে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের আবু বক্কর গাইনের ছেলে মইনুর (২৬) ও খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের ফজলুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (১৮) দুজনের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হয়। এরমধ্যে দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদরে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
