ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর এরশাদের প্রতিষ্ঠিত খেশরা গুচ্ছ গ্রামের মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাপা চেয়ারম্যান এরশাদের প্রতিষ্ঠিত গুচ্ছ গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন গুচ্ছ গ্রাম মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জাপা নেতা মোনতাজ মোড়ল, মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলী, জেলা ছাত্র সমাজের সিনিয়র সহ সভাপতি জুলফিকার রায়হান, ছাত্র সমাজ নেতা খেরশেদ আলমসহ গুচ্ছ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উলে¬খ্য, ১৯৮৬ সালে ভূমিহীন অসহায় মানুষদের জন্য আট বিঘা জমির উপর একটি পুকুর, একটি স্কুল, মসজিদ ও হাটসহ তালা উপজেলার খেশরায় গুচ্ছ গ্রাম প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ।
