ঢাকাFriday , 19 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
July 19, 2019 10:17 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ১৫০ গ্রাম গাঁজাসহ রাকিব শেখ (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধকরকাটি গ্রামের শেখ রুহুল আমিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আল মামদ ও জিয়ারত হোসেনের নেতৃত্বে পুলিশ শুক্রবার বেলা পৌনে ৩ টার দিকে শেখ রুহুল আমিনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ছেলে রাকিব শেখের কক্ষের বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার এবং গাঁজা বিক্রির সাথে জড়িত থাকার অপরাধে রাকিব শেখকে আটক করা হয়। এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী উপ-পরিদর্শক রুপক সাহা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।