ঢাকাFriday , 19 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

admin
July 19, 2019 10:16 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) বিকাল ৫ টায় সদরের বাজার চান্নীতে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সাবেক সেক্রেটারি ইয়াহিয়া ইকবাল।
বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, জাতীয়পার্টি নেতা মনছুর আহমেদ, জামাল হোসেন, মাহাবুব আলম, আব্দুল মান্নান, নুরুল হুদা, আব্দুস সালাম, আব্দুল আলিম, রুহুল আমিন, জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মোসলেম আলী, সুন্দর আলী, ইউনুছ আলী, আরজান আলী, নজরুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ বাকি বিল্লাল ও হাফেজ আব্দুর রউফ। বক্তারা পল্লীবন্ধু মরহুম এরশাদের দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
এছাড়া আশাশুনি প্রশান্তি গুচ্ছগ্রাম জামে মসজিদে জাতীয়পার্টির নেতৃবৃন্দের আয়োজনে বাদ জুম্মা মরহুম এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম আবু হাসান। দোয়া শেষে দুটি অনুষ্ঠানে তাবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।