ঢাকাThursday , 18 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

admin
July 18, 2019 11:11 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: গতকাল ১৮ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উদ্বোধন পরবর্তীতে সংসদ সদস্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজজামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, সাদারন সম্পাদক জাহিদ সুমন, থানা ওসি তদন্ত আনিছুর রহমান, মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বে-সরকারি সংস্থা ব্যানার সহ র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি পরবর্তীতে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুখ হোসেন সাগর, ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি ডাঃ আলী আশরাফ, জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি মধুজিত রপ্তান, সাংবাদিক মনসুর আলম প্রমুখ। উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা কামাল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, বিভিন্ন মৎস্য ঘের মালিক, ডিপো মালিক ও ব্যাবসায়ীগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।