বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ই জুলাই) বিকাল ৫টায় বুড়িগোয়ালিনী বিজি কলেজ সংলগ্ন ইব্রাহীম সরদারের বাসভবনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেনুকা রাণী মন্ডলের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। প্রায় শতাধিক মহিলাদের উপস্থিতিতে উক্ত কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শহীদুল ইসলাম ছোটন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগ নেতা স.ম ওসমান গলি সোহাগ, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ পরিষদ সদস্য রহিমা বেগম, পদ্মপুকুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেহানা আক্তার, মুন্সিগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা আক্তার প্রমুখ।
