ঢাকাThursday , 18 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মাদকবিরোধী মতবিনিময় সভা

admin
July 18, 2019 10:45 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : “পুলিশ জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, নারী নির্যাতন ও ইভটিজিং নির্মূলের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় দেবহাটার ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, দেবহাটা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, নারী নির্যাতন, ইভটিজিংসহ সকল অপরাধ কর্মকান্ড নির্মূল করা হবে। তিনি আরো বলেন, দেবহাটার শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে উপজেলাকে মাদকমুক্ত করতে প্রতিনিয়তই পুলিশের অভিযান চলছে। পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও নারী নির্যাতন বন্ধ করতেও অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গীবাদের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দেবহাটাকে অপরাধমুক্ত করতে সকল পদক্ষেপই গ্রহণ করা হবে। অপরাধীদের গ্রেফতারের ব্যাপারে কারো সুপারিশ বা তদবির আমলে নেয়া হবে না এবং পর্যায়ক্রমে এদের মদদদাতাদেরও আইনের আওতায় আনতে পুলিশের সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেজন্য উপজেলার সর্ব¯ত্মরের মানুষের সহযোগীতা চেয়েছেন ওসি। মতবিনিময় সভায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুল মজিদ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, প্রভাষক আবু তালেব, দেবহাটা থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার, এসআই হেকমু আলী, এসআই জসীম উদ্দীন, এসআই মনিরুল ইসলাম মণির, এএসআই ফেরদৌস, এএসআই রশীদুল আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।