কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন এর জ্যেষ্ঠ কণ্যা নিশাত আনজুম তন্বী এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং মাতা সেলিনা পারভীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। নিশাত আনজুম তন্বী তার এই ফলাফলের জন্য কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষকবৃন্দ ও প্রাইভেট টিচারদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এসএসসি পরীক্ষায়ও নিশাত আনজুম তন্বী জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছিল। ভবিষ্যতে চিকিৎসক হয়ে আর্তমানবতার সেবায় সে নিজেকে নিয়োজিত করতে চায়। এজন্য নিশাত আনজুম তন্বী পরিবারের সকল সদস্য, আত্মীয়, স্বজন ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
