কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ, তরুন প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণচেতনা গড়ে তোলার লক্ষে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলারোয়া গার্লস হাই-স্কুলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে রচনা, বিতর্ক , সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্কুলে সকল শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে এ বছর থেকে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। তারই অংশ হিসেবে স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রচনা প্রতিযোগিতার মূল বিষয় ছিল ” দুর্নীতির কুফল”। বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় ছিল”-জনসচেতনা দুর্নীতি প্রতিরোধের উপায়” এবং দুর্নীতি প্রতিকার উপর পল্লীগিতি গান ও সততা সংঘের পুনর্গঠনের উপর গানের প্রতিযোগিতা করা হয়। স্কুলের সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন । প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামছুর রহমান ও প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য উৎপল কুমার, শেখ জুলফিকারুজ্জামান জিল্লুও স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
