কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা ভুমি কর্মকর্তা আক্তারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, শাহানাছ নাজনীন খুকু, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য অফিসার শরিফুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষি,মৎস্য খামারী ,মাছের পোনা ব্যবসায়ী,মৎস্য জীবী প্রমুখ।
