ঢাকাThursday , 18 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

admin
July 18, 2019 11:19 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে এতিম ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন (মিলি), সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া আক্তার, কৃষি অফিসার রাজিবুল হাসান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মৎস্যজীবী সমবায় সমিতি জেলা সভাপতি রফিকুল ইসলাম মোল্যা।
শুরুতে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান স্বাগত বক্তব্যে মৎস্যজীবি, মৎস্যচাষি ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মৎস্য সেক্টরের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন এবং মৎস্য শিল্পে উন্নতিকল্পে করণীয় সরকারি দিকনির্দেশনা বর্ণনা করেন।
এর আগে সকালে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।