ঢাকাWednesday , 17 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের আটুলিয়ায় প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ: ধর্ষক আটক

admin
July 17, 2019 11:14 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুর পিতা জানান, গত রবিবার (১৪ জুলাই) রাতে আমার স্ত্রী মেয়েকে ঘুম দিয়ে পাশের বাড়িতে মোবাইলের চার্জার আনতে যায়। এসময় আমাদের অগোচরে একই এলাকার মৃত ঈমান আলী গাজীর ছেলে ইটভাটা শ্রমিক মফিজুর গাজী আমার বাড়ির ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা আমার শিশু কন্যাকে ঘুমন্ত অবস্থায় রাতের আধারে জোর পূর্বক মুখ চেপে ধরে অনৈতিক কাজ করে। আমার স্ত্রী মোবাইল ফোনের চার্জার নিয়ে বাড়ি এসে ঘরে প্রবেশ করার মুহুর্তে মফিজুর কে দেখতে পায়। এ সময় মফিজুর আমার স্ত্রীকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে আমার স্ত্রী খাটের উপর দেখতে পায় অজ্ঞান অবস্থায় পোশাক বিহীন আমার মেয়ে পড়ে আছে। এ সময় আমার স্ত্রীর চিৎকারে পার্শ্ববর্তী বাড়ীর লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা মফিজুরকে আটক করলে সে বিষয়টি স্বীকার করে। এদিকে শিশুটির শারিরীক অবস্থার অবনতি হলে বুধবার (১৭ জুলাই) তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছে। শিশুটির পিতা আরও জানান, ঘটনাটি ধামাচাঁপা দেওয়ার জন্য মফিজুর আমার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে শ্যামনগর থানার ওসি তদন্ত আনিসুর রহমান জানান, শিশুটির পিতা নিজেই বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মফিজুরকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।