ঢাকাWednesday , 17 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

admin
July 17, 2019 10:44 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ-১৯ উদযাপন কমিটির বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৭ জুলাই) সকাল ১১টায় দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, যুগ্ম সম্পাদক নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এম.এ মামুন, সাংবাদিক লিটন ঘোষ বাপী, আরিফুল ইসলাম প্রমুখ। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান বলেন, দেবহাটা উপজেলার মোট আয়তন ১৭২.০৭ বর্গ কি: মি: এবং মোট জনসংখ্যা ১,২০,৬৬০জন। উপজেলার মোট পুকুরের সংখ্যা ৫হাজার ৫শ’ ৮৮টি, আয়তন ৪৭৪.৪০ হে:। বাগদা ও গলদা চিংড়ি ঘেরের সংখ্যা ৭হাজার ৪শ’ ৬৯টি ও ৫শ’ ২৫টি সর্ব মোট ৭হাজার ৭শ’ ৯৪টি। উপজেলায় খালের সংখ্যা ৩৭ টি যার আয়তন ২৪৮.০০ হেক্টর। মোট মৎস্য উৎপাদন ১০হাজার ২শ’ ৭১মে: টন এবং বার্ষিক চাহিদা ২হাজার ১শ’ ৭১মে: টন। তিনি আরও বলেন, উপজেলা মৎস্য দপ্তরে মৎস্য/ চিংড়ি/ কাঁকড়া চাষিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যা মৎস্য অধিদপ্তরের

e-database-এ সংরক্ষিত। অত্র উপজেলায় মৎস্য জীবীদের মাঝে মেশিন রিডএবল আইডি কার্ড বিতরণ করা হয়েছে। দেবহাটা উপজেলা মৎস্য দপ্তরের কার্যকরী সম্প্রসারণ কার্যক্রমের ফলে বিগত বছরের তুলনায় মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে Semi-Intensive Shrimp Farming এবং কাঁকড়া চাষ হয় যথাক্রমে ৫.৪৫ হে: এবং ৫.৫ হে: জমিতে। বর্তমানে Semi-Intensive
Fhrimp Farming এবং কাঁকড়া চাষ হচ্ছে যথাক্রমে ১০.২০ হে: এবং ৪৮.৯ হে: জমিতে। এসময় তিনি সরকারের মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে এবং আগামীর লক্ষ্য বাস্তবায়নের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।