দেবহাটা প্রতিনিধি: সারাদেশের ন্যায় দেবহাটায় এইসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) এইচএসসি ও সমমানের দেবহাটা উপজেলায় এবছর এইচএসসিতে মোট পাসের হার ৫৯.১৮ শতাংশ। উপজেলার ৩টি কলেজ থেকে ৭শ’ ৫৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ৪শ’ ৪৮জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯জন পরীক্ষার্থী। বিএম শাখা থেকে মোট ১৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে পাস করে ১৩০ জন। বিএম শাখায় মোট পাসের হার ৮১.৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন পরীক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শাখা থেকে মোট পরীক্ষার্থী ছিল ৪০ জন। মাদ্রাসায় পাসের হার শতভাগ। তবে মাদ্রাসা শাখায় কেউ জিপিএ-৫ পাইনি। উপজেলা শিক্ষা অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
