ঢাকাWednesday , 17 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

admin
July 17, 2019 10:27 pm
Link Copied!

প্রতিনিধি, তালা (সাতক্ষীরা) : জাতীয় মৎস্য সপ্তাহ-১৯ পালন উপলক্ষ্যে তালায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তালা উপজেলা মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে মৎস্য অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল কুমার ঘোষ’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও তালা রিপোর্টার্স ক্লাব’র সভাপতি মীর জাকির হোসেন। সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন ‘১৭ জুলাই থেকে ২৩ জুলাই’ পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-১৯ পালিত হবে। এই সময়ের মধ্যে মৎস্য সম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট সংবাদ সম্মেলন, মাইকিং করাসহ নানান ভাবে প্রচারণা, র‌্যালী, পোনা অবমুক্তকরন, হাট-বাজারে প্রামাণ্য চিত্র প্রদর্শন, ফরমালীন বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন স্কুল ও কলেজে আলোচনাসহ বিতর্ক প্রতিযোগিতা এবং উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।