ঢাকাTuesday , 16 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

admin
July 16, 2019 11:15 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬ টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কে কলারোয়া পৌর সদরের ঝিকরা হরিতলা পূজা মন্ডপের সামনে পুকুর ধারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কমলা রানী কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী। তিনি কলারোয়া মাছ বাজারে পানি দেওয়া ও মাছ পরিষ্কারের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় কমলা রানী সকালে বাড়ি থেকে কলারোয়া মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে যশোর দিক থেকে আসা পাথর-ভর্তি ট্রাক ও সাতক্ষীরা দিক থেকে ছেড়ে আসা ঢাকা পরিবহণের ক্রসিংয়ের সময় পাথর-ভর্তি ট্রাকটি পুকুর ধারে উল্টে যায়। এ সময় ট্রাকের ধাক্কা খেয়ে কমলা ঘটনাস্থলেই মারা যায়।
কলারোয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।