কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদে ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এবং অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্পের কালিগঞ্জ ফিল্ড অফিস ম্যানেজার আশীষ কুমার হালদার। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন এর সভাপতিত্বে এবং নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলাউদ্দিন সোহেল, মনিরুজ্জামান মনোর, কলিম আহম্মেদ, নূর মোহাম্মাদ মোল্লা প্রমুখ। এসময় সকল ইউপি সদস্য এনজিও প্রতিনিধি ও ওয়াটসান সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে নবযাত্রা প্রকল্প কর্তৃক স্থাপনকৃত ৪টি ওয়াটার পয়েন্টে যন্ত্রপাতি প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
