ঢাকাTuesday , 16 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জৈব সারের ব্যবহার ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

admin
July 16, 2019 9:36 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা কলারোয়া উপজেলায় মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের আয়োজনে কৃষাণ-কৃষাণীদের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টার সময় কলারোয়া উপজেলা অডিটরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবয়ানে কৃষাণ-কৃষাণীদের জীবন যাত্রার মান উন্নয়নে বসত বাড়িতে জৈব সার ব্যবহারের মাধ্যমে শাক-সবজি চাষের সার্বিক বিষয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। মৃত্তিকা সমাজ উন্নয়ন’র পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সসাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, আশাশুনি মহিষাডাঙ্গা কলেজর অধ্যক্ষ আক্তারুল আলম, কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহম্মেদ, মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানউল্লাহ, বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন নাহার, দোলন চাপা, জেসমিন নাহার, বিউটি, রেশমা খাতুন, শিলা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচলনা করেন আরশাফ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।