ঢাকাMonday , 15 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডা. রুহুল হক এমপির পক্ষ থেকে সোলার প্যানেল ও সোলার স্ট্রিট লাইট বিতরণ

admin
July 15, 2019 11:40 pm
Link Copied!

নলতা প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে ৫০টি সোলার প্যানেল ও ৫টি সোলার স্ট্রিট লাইট বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। সোমবার (১৫ জুলাই) বিকাল ৪ টায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল এমপির নিজ বাড়ি কালিগঞ্জ উপজেলার নলতায় শ্রীউলা ইউনিয়নের একাধিক মসজিদ, মন্দির, স্কুল, ক্লাব, পাঠাগার ও অত্র ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দের মাঝে সর্বমোট ৫০টি সোলার প্যানেল বিতরণ করেন। এছাড়াও তিনি মাড়িয়ালা মোড়, হাজরাখালী খেয়াঘাট, নাকতাড়া বাজার কালি মন্দির, মহিষকুড় মৎস সেট, কলিমাখালি মেইন রোডের পাশে সোলার স্ট্রিট লাইট অতি দ্রæত স্থাপনের ঘোষণা দেন। আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু’র সভাপতিত্বে এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল এর সঞ্চালনায় উদ্বোধক ডা. রুহুল হক এমপি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুঁকে মাথা তুলে দাড়িয়েছে। তার নেতৃত্বে দেশে আজ শতভাগ বিদ্যুতায়নের আওতায় চলে আসছে। আমার নির্বাচনি এলাকা দেবহাটা উপজেলা আজ শতভাগ বিদ্যুতের আওতাধীন, ২০১৯ সালের মধ্যে আশাশুনির সকল ইউনিয়ন ও কালিগঞ্জের ৪ ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়নের মধ্যে চলে আসবে। তাছাড়া বিদ্যুতের বিকল্প হিসেবে সোলার প্যানেল দেওয়া হচ্ছে। সোলার প্যানেল বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিদ মল্লিক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজন স্বর্ণকার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরিচরণ সরকার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ মন্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর, কাঁকড়াবুনিয়া স্কুলের প্রধান শিক্ষক ডাবলু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সহকারী শিক্ষক শামিমুজ্জামান পলাশ, কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সহ সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।