কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে দশজন ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের শাহাজান শেখের ছেলে খায়রুল আলম, মৌতলা ইউনিয়নের সীডস্টোর গ্রামের বাহাদুর মোল্লার ছেলে হাফিজুর মোল্লা, একই ইউনিয়নের জাহাজঘাটা গ্রামের বাহার আলীর ছেলে রফিকুল ইসলাম, নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের আবেদ আলী সরদারের ছেলে নুর ইসলাম সরদার, কৃষ্ণনগর গ্রামের মোস্তফা সরদারের ছেলে শরিফুল ইসলাম একই গ্রামের মোস্তফা গাজীর ছেলে গোলাম হোসেন গাজী, ওই ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফজর আলীর ছেলে মনিরুল ইসলাম তার সহোদর রজব আলী, ফরিদপুর গ্রামের মৃত রহমত উল্লাহ’র ছেলে নজরুল ইসলাম ও বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে সিরাজুল ইসলাম। থানার সহকারি উপ-পরিদর্শক রাসেল মাহমুদ জানান, রবিবার (১৪ জুলাই) দিবাগত রাতে কালিগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদেরকে আটক করেন। সোমবার (১৫ জুলাই) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
