ঢাকাSunday , 14 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির অভিষেক

admin
July 14, 2019 11:28 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮ টায় উপজেলা সদরে বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন জেলা যুবলীগের আহŸায়ক আলহাজ্জ্ব আব্দুল মান্নান। উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক। তিনি বলেন, যুব সমাজই দেশ গড়ার মূল কারিগর। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে কাজ করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এভাবে সবাই একাতবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য তিনি যুবলীগের উপজেলা কমিটিসহ যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের সদস্য ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শেখ মোজাহার হোসেন কান্টু, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, প্রয়াত উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের জ্যেষ্ঠপুত্র কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, জেলা যুবলীগের সদস্য ও পৌর যুবলীগের আহŸায়ক মনোয়ার হোসেন অনু, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, শ্যামনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাকির হোসেন প্রমুখ। উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।