জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর প্রতিনিধি : বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ভিত্তিক দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। । রবিবার (১৪ জুলাই) সকাল ১০ টায় ইউএসএআইডি এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ও সুশীলনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের ইউনিয়ন কর্মী পলি দাস, আব্দুর রাজ্জাক, কামনা মল্লিক, আজিজুর রহমান, শাহাজান সিরাজ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাজা নাজিমুদ্দিন, কনিকা রানী কয়াল, শিরিন সুলতানা, অহেদুল ইসলামসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ভিডিও চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়।
